বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • বনসাই
  • ২০২৫-১০-০৮ ১৯:৫৩:৪৭

আমি বনসাই---
তোমরা কী শুনতে পাও না আমার বোবা কান্না ?
আমার ভারাক্রান্ত হৃদয়ের ভাষা তোমরা বোঝ না ?

তোমরা না স্বাধীন জাতি ?
অন্যের স্বাধীনতা হরণে তোমাদের লজ্জা করে না ?

য়ে জাতি স্বাধীনতার জন্য বুকের রক্ত ঢেলে দেয়
তারা কী করে অন্যের স্বাধীনতা হরণ করতে পারে?

আমি বনসাই, আমি তীব্র প্রতিবাদ জানাই
তোমাদের এই অপকর্মের বিরুদ্ধে।
ঘৃণা করি তোমাদের এই আচরণকে।


এ জাতীয় আরো খবর