বুধবার, জুন ২৪, ২০২৬

সাতক্ষীরায় ট্রাফিক ইন্সপেক্টরের সাথে নিসচা নেতৃবৃন্দের মতবিনিময়

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৫-১০-০৬ ১৮:৩৩:৪৮

সাতক্ষীরা : আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার ৫ অক্টোবর রাতে নিসচা সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ট্রাফিক ইন্সপেক্টরের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহ—সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়।
এসময় নিসচার নেতৃবৃন্দ ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার সড়ক ব্যবস্থাপনা ও সড়কে দূর্ঘটনা রোধে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় জেলার যানবাহন চলাচল, ট্রাফিক আইন বাস্তবায়ন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে যৌথভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ট্রাফিক ইন্সপেক্টর শাহাবউদ্দিন মোল্লা বলেন, “নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাও অত্যন্ত জরুরি। সচেতনতা ও দায়িত্ববোধের মাধ্যমেই দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।”
এ সময় উপস্থিত ছিলেন নিসচা সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমান, সহ—সাধারণ সম্পাদক মীর আবু বকর, সহ—সাধারণ সম্পাদক শাহজাহান আলী মিটন, সাংগঠনিক সম্পাদক আবিদুল হক মুন্না, প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান, কার্যকরী সদস্য প্রভাষক এস এম রজব আলী, তৌফিকুজ্জামান লিটু, জি এম সোহরাব হোসেন, মোঃ আব্দুল মান্নান,  মোঃ মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান খান, মোঃ আতিকুজ্জামান, মোহাম্মদ হাফিজ, সদস্য মোঃ জোবায়ের হোসেন, মোঃ কামাল হোসেন প্রমুখ।


এ জাতীয় আরো খবর