চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে সুজন আলী(৩০) নামে এক যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চৌডালা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লাইনপাড়া গ্রামের নুহ আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার(৩ অক্টোবর) বিকাল ৫টার দিকে নিজ বাড়ির শয়নক্েক্ষ ছাদে বাঁশের তীরের( আড়া) সাথে গলায় রশির ফাঁস দেয় সুজন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, সুজনের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ রয়েছে। এছাড়া তিনি এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আবু সাব্বির রাবু বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।