সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

ভাষাসৈনিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১০-০৩ ০৯:১৬:৪০
ফাইল ছবি

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানায়, মৃত্যুর আগে তিনি তাঁর মরদেহ চিকিৎসা গবেষণার জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল মেডিকেল কলেজে দান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে তাঁর গবেষণা তাঁকে দুই বাংলায় বিশেষ মর্যাদা এনে দেয়। কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস ও গবেষণা মিলিয়ে তিনি শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। রবীন্দ্র গবেষণায় অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন।
১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করা আহমদ রফিক জীবনের শেষ সময় পর্যন্ত রাজধানীর নিউ ইস্কাটনের ভাড়া বাসায় বসবাস করেছেন। তাঁর স্ত্রী ২০০৬ সালে মৃত্যুবরণ করেন। তাঁরা নিঃসন্তান ছিলেন।
সাহিত্য, সংস্কৃতি ও মুক্তচিন্তার জগতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

কীওয়ার্ডস:আহমদ রফিক মৃত্যু,ভাষাসৈনিক কবি,রবীন্দ্রবিশেষজ্ঞ বাংলাদেশ,একুশে পদকপ্রাপ্ত,ভাষা আন্দোলন গবেষক


এ জাতীয় আরো খবর