রবিবার, মে ১৭, ২০২৬

জা ফ র পা ঠা ন

  • অহংকার হুশিয়ার
  • ২০২৫-১০-০২ ২১:০৫:৫৮
এই ধরাধামের কেউতো নয় মালিক
মালিকতো আমার আল্লাহ,
কর্ম ভালো না হলে- বৃথা তোমার ঐ
অর্থ-সম্পদ আর চিল্লাহ ! 
ভেবোনা- প্রাপ্ত ক্ষমতা রবে চিরকাল
করবে যাকে-তাকে নাকাল,
তুমি আছো আজ- কর্তৃত্ব রাজ্য-রাজ
হতে পারে- থাকবেনা কাল।
নামাও তোমার অহমী উদ্ধত্য আঙ্গুল 
রক্তাভ- ক্রুদ্ধ- বর্বর চোখ,
অন্যথা- তোমার ঐ করুণতম পতন
দেখবে ধরা ও সর্বলোক।।

এ জাতীয় আরো খবর