বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

এনসিপির ১০ নেতাকে বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব প্রদান

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১০-০১ ১৯:৩২:১৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন করে সাংগঠনিক পুনর্গঠন করেছে। দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে বুধবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির ১০ নেতাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পূর্ববর্তী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়-

রংপুর বিভাগ – ড. আতিক মুজাহিদ
রাজশাহী বিভাগ – ইমরান ইমন
সিলেট বিভাগ – এহতেশাম হক
ময়মনসিংহ বিভাগ – আশেকিন আলম
ঢাকা বিভাগ – সাইফুল্লাহ হায়দার
ফরিদপুর বিভাগ – নিজাম উদ্দীন
চট্টগ্রাম বিভাগ – এস. এম. সুজা উদ্দিন
কুমিল্লা বিভাগ – মো. আতাউল্লাহ
খুলনা বিভাগ– ফরিদুল হক
বরিশাল বিভাগ– অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী এক মাসের মধ্যে এই নেতাদের নিজ নিজ বিভাগের প্রতিটি মহানগর ও জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সাংগঠনিক পদক্ষেপ দলকে মাঠপর্যায়ে আরও সুসংগঠিত করতে সহায়তা করবে।

কীওয়ার্ডস:জাতীয় নাগরিক পার্টি,এনসিপি সাংগঠনিক দায়িত্ব,এনসিপি কেন্দ্রীয় কমিটি,বিভাগীয় সাংগঠনিক সম্পাদক


এ জাতীয় আরো খবর