বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে যুক্ত হতে যাচ্ছে দুটি দল। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ৪৩টি দলের মধ্যে ২২টির তথ্য মাঠপর্যায়ে যাচাই করা হয়, যার ভিত্তিতে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনের জন্য বাছাই করা হয়েছে।
ইসি সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে নিবন্ধন অনুমোদনের পরপরই দলগুলোকে প্রতীক নির্বাচনের জন্য নির্দেশনা দেওয়া হবে। এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। পরে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে দাবি-আপত্তি আহ্বান করা হবে। আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন দলগুলোর নিবন্ধন আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক মাঠে বৈচিত্র্য ও প্রতিযোগিতা বাড়াবে।
কীওয়ার্ডস:জাতীয় নাগরিক পার্টি,বাংলাদেশ জাতীয় লীগ,নির্বাচন কমিশন,নতুন নিবন্ধন,রাজনৈতিক দল