বুধবার, জুন ২৪, ২০২৬

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার জাতীয় সড়ক দিবস পালনে আলোচনা সভা।

  • খান মহিদুল ইসলাম,ডুমুরিয়া,
  • ২০২৫-০৯-২৯ ২০:৩৪:৩১

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল ভাবে পালনের লক্ষ্যে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়। ২৯-৯-২৫ সোমবার সন্ধ্যা ৭টায় ডুমুরিয়া জনতা ক্লিনিকে নিসচা সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে এবং নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সহ-সভাপতি গাজী আব্দুল আজিজকে আহ্বায়ক এবং দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুলকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-জুলফিকার আলী ভুট্টো, শাহারুজ্জামান সবুজ, এম এ জলিল, গাজী সোহেল আহমেদ, আব্দুল্লাহ খান, আব্দুল জলিল, আব্দুর রহমান বেপারী।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহজাহান জমাদ্দার, কোষাধক্ষ্য রবিউল ইসলাম সরদার, কার্যকরী সদস্য, মহসিন খান, জুয়েল বিশ্বাস, হোসাইন খান, আলিমুজ্জামান, খান মুজাহিদুল ইসলাম সেতু সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।


এ জাতীয় আরো খবর