একটি পর্যটন ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভারতের তামিলনাড়ুতে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোররাতে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা ট্রেনের কামরার মধ্যেই ‘অবৈধ গ্যাস সিলিন্ডার’ ব্যবহার করে রান্না করছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এবং দ্রুত তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ, দমকল বাহিনী ও রেলওয়ের কর্মীরা ছুটে এসে আগুন নেভান এবং পুড়ে যাওয়া মরদেহগুলো বগি থেকে উদ্ধার করেন।