অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. বুধবার এক শোকবার্তায় বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার বলেন,
সৌদি আরবের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, দারুল উলুম এবং ফতওয়া বোর্ডের প্রধান গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ-এর মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তির পার্টির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হচ্ছে।
শেখ আবদুল আজিজ আল-শেখ যুগোপযোগী ধর্মীয় নির্দেশনা, ইসলামী মূল্যবোধের প্রচার এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে মুসলিম বিশ্ব একজন প্রাজ্ঞ আলেম ও সমাজদর্শনসম্পন্ন ধর্মীয় নেতাকে হারালো, যা এক অপূরণীয় ক্ষতি।
আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফিরদাউসে স্থান দেন। একই সঙ্গে তাঁর পরিবার, শুভানুধ্যায়ী ও সৌদি আরবের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।