রবিবার, মে ৩১, ২০২৬

গাজায় ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ২৫ জন নিহত, ধ্বংসস্তূপে আটক বহু মানুষ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-২২ ১০:৪৬:৫৪
ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটির সাবরা এলাকায় এক পরিবারের ওপর চালানো বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ২৫ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৫০ জন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের বের করার চেষ্টা চালাচ্ছেন। ইতোমধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অনেকের আর্তনাদ ভেতর থেকে শোনা যাচ্ছে। স্বজনরা অভিযোগ করেছেন, উদ্ধার অভিযানের সময় ইসরাইলি ড্রোন টার্গেট করে গুলি চালায়, ফলে অনেক উদ্ধারকর্মী নিহত হয়েছেন।
গাজার অন্যান্য অংশেও ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শাতি শরণার্থী শিবির, তাল আল-হাওয়া ও নাসর জেলায় আবাসিক ভবন ধ্বংস হয়েছে। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে এক হামলায় নিহত হয়েছেন সাতজন, যাদের মধ্যে চারজনই শিশু।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫ হাজার ২৮৩ জন এবং আহত হয়েছেন এক লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষ। এছাড়া অনাহার ও দুর্ভিক্ষে মারা গেছেন ৪৪০ জন, যাদের মধ্যে ১৪৭ শিশু।
গাজায় মানবিক বিপর্যয় আরও তীব্র হচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক সংস্থাগুলো।

কীওয়ার্ডসঃগাজা বিমান হামলা,ফিলিস্তিন ইসরাইল যুদ্ধ,সাবরা এলাকায় হতাহতের ঘটনা,শরণার্থী শিবিরে হামলা,গাজায় মানবিক বিপর্যয়


এ জাতীয় আরো খবর