বুধবার, জুন ২৪, ২০২৬

কুয়েটে ইউআরপি বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • কুয়েট প্রতিনিধি
  • ২০২৫-০৯-২১ ১৮:৪৩:১২

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আরবান এন্ড রিজিওনাল
প্ল্যানিং (ইউআরপি) বিভাগের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
এবং ২০২৩ ও ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ইউআরপি
এসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি ২১ সেপ্টেম্বর রবিবার
বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ
মাকসুদ হেলালী। অনুষ্ঠানে আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের বিভাগীয়
প্রধান ও ইউআরপি এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ মনজুর মোর্শেদ
এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং
অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ হারুনুর রশীদ, পরিচালক (ছাত্র কল্যাণ)
প্রফেসর ড. বি. এম ইকরামুল হক। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও
উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান
করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের শিক্ষক, কর্মকর্তা,
কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর