শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ভৈরবে সুলতান জন্মবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • মোঃ আলাল উদ্দিন
  • ২০২৫-০৯-২০ ০০:০৫:১৫
প্রখ্যাত চিত্রশিল্পী এস. এম. সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে ভৈরবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। “শিল্পের সুলতান” শিরোনামে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার ৫০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ জনেরও অধিক শিক্ষার্থী।শনিবার সকালে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে রবীন ফাইন আর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতাটি সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। এ সময় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের সভাপতি শহীদুজ্জামান স্বপন। অনুষ্ঠানটির সার্বিক ব‍্যবস্থাপনায় ছিলেন রবীন ফাইন আর্টস একাডেমির অধ‍্যক্ষ চিত্রশিল্পী মোঃ রবীন প্রতিযোগিতার পুরো আয়োজন সফল করতে সহযোগিতা করে যুব রেড ক্রিসেন্ট ভৈরব উপজেলা টিম। চারটি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের তালিকা নিম্নরূপ— ক-গ্রুপ: ১ম তাহিরা ইয়াসিন তোহা, ২য় মাহি শাহরিয়ার মাজিদ, ৩য় ওয়াজিহা রহমান, ৪র্থ ইসআদ, ৫ম আমরিন নুর আয়াত। খ-গ্রুপ: ১ম লুৎফুন্নেসা, ২য় তাসফিয়া হাসান ইলিন, ৩য় নাফিসা, ৪র্থ সাদমীন জাহান, ৫ম ওয়াসিমা আহমেদ। গ-গ্রুপ: ১ম অহনা দেবনাথ, ২য় মনভিলা হক, ৩য় প্রাচুর্য দেবনাথ, ৪র্থ শারিনা কবির ছোঁয়া, ৫ম আবির। ঘ-গ্রুপ: ১ম ওয়ালিদ হোসাইন আবরার, ২য় সাদিয়া আক্তার, ৩য় মনিষা দেবনাথ, ৪র্থ আল জিহান আদুরি, ৫ম মেহেরিন আক্তার সৌরভী।

এ জাতীয় আরো খবর