বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

দো ল ন রা য় চৌ ধু রী

  • মনুষ্যত্বহীন জীবন
  • ২০২৫-০৯-১৯ ১১:১৯:৩৮

মনুষ্যত্বহীন জীবন এক অভিশপ্ত জীবন
সেথায় নেইকো মূল্যবোধ নেই মানবিকতা।
আছে শুধু স্বার্থ,অহঙ্কার আর হীনমন্যতা।

কিন্তু মানুষ মোরা তাইতো মনুষ্যত্বের শিক্ষা,
হোক মোদের জীবনের চলার পরম দীক্ষা।

লোভ,লালসা,হিংসা,স্বার্থপরতা যাক দূরে !
সততা,আন্তরিকতা,মানবিকতা থাক ভরে।
তবেই জীবন হবে সুস্থ স্বস্তি আসবে ফিরে!

যদিনা থাকে মনুষ্যত্ববোধ তবে কিসের মানুষ
মান,হুশ আছে যার সেই সত্যিকারের মানুষ।

মনুষ্যত্ববোধ একজন মানুষকে নৈতিক করে 
বিবেচনা বোধ গড়ে তোলে বিবেকবান করে।

মনুষ্যত্ব বোধ সেই জ্ঞান যা সৃষ্টি করে মূল্যবোধ 
যার নেই মনুষ্যত্ব মানুষ হিসাবে সে যে অবোধ।

মনুষ্যত্ববোধ মানুষকে প্রকৃত জ্ঞান দান করে
দৃষ্টিভঙ্গির মধ্যে স্বচ্ছতা,শুদ্ধতা প্রদান করে।


এ জাতীয় আরো খবর