বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

অ্যালেনবি সীমান্তে বন্দুকধারীর হামলা, নিহত দুই ইসরাইলি ও হামলাকারী

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-১৯ ১০:৫১:৩১
ছবি: সংগৃহীত।

ইসরাইলি-অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যবর্তী অ্যালেনবি সীমান্ত ক্রসিং আবারও রক্তক্ষয়ী ঘটনার সাক্ষী হলো। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এক বন্দুকধারীর হামলায় দুই ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন। পরে পাল্টা গুলিতে প্রাণ হারান হামলাকারীও।
প্রাথমিক তথ্যে জানা যায়, হামলাকারী একজন ট্রাকচালক। জর্ডান থেকে আসার পর হঠাৎ হ্যান্ডগান বের করে গুলি চালাতে শুরু করেন তিনি। বন্দুকটি জ্যাম হয়ে গেলে ছুরি হাতে এলোপাতাড়ি হামলা করেন, যাতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ইসরাইলি। কিছুক্ষণের মধ্যে ইসরাইলি বাহিনীর পাল্টা গুলিতে নিহত হন ওই চালক।
ঘটনার পর ক্রসিং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সীমান্তের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ইসরাইলি সেনাবাহিনী জানায়, পুরো বিষয়টি তদন্তাধীন।
অ্যালেনবি ক্রসিং অতীতে একাধিকবার আলোচনায় এসেছে। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে একই এলাকায় এক জর্ডানীয় বন্দুকধারীর হামলায় তিনজন ইসরাইলি নিহত হয়েছিলেন। এবারও সেই সীমান্তে রক্ত ঝরায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

কীওয়ার্ডস: অ্যালেনবি সীমান্ত হামলা,পশ্চিম তীর জর্ডান উত্তেজনা,ইসরাইল জর্ডান সংঘাত,সীমান্তে রক্তক্ষয়ী ঘটনা,মধ্যপ্রাচ্য সহিংসতা


এ জাতীয় আরো খবর