বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

বেলুচিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে পাঁচ পাকিস্তানি সেনা নিহত, ক্লিয়ারেন্স অভিযানে পাঁচ সন্ত্রাসীও হত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-১৬ ০৯:৫৮:৩৪
ছবি: সংগৃহীত।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসবিরোধী ক্লিয়ারেন্স অভিযানের সময় ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণে পাঁচ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) কেচ জেলার শেরবান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের আস্তানা উচ্ছেদে অভিযানের সময় সেনাদের গাড়ি ল্যান্ডমাইনের আঘাতে বিধ্বস্ত হয়। এতে ক্যাপ্টেন ওয়াকার আহমদসহ পাঁচজন সেনা নিহত হন। এসময় অভিযানে ‘ভারতপৃষ্ঠপোষক’ পাঁচ সন্ত্রাসীও গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
সামরিক বাহিনী জানায়, এ ধরনের ত্যাগ পাকিস্তানকে সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার আরও শক্তিশালী করবে। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদ মোকাবিলায় নিরাপত্তা বাহিনী জাতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাবে।
গত এক সপ্তাহেই খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অভিযানে অন্তত ১৯ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে লালকিলা মাইদান এলাকায় বন্দুকযুদ্ধে সাত সেনার প্রাণহানি ঘটে।

কীওয়ার্ডস: বেলুচিস্তান বিস্ফোরণ,পাকিস্তানি সেনা নিহত,ল্যান্ডমাইন হামলা,সন্ত্রাসবিরোধী অভিযান,আইএসপিআর বিবৃতি


এ জাতীয় আরো খবর