রবিবার, জুন ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রামীন নারীদের নিয়ে ইউনেস্কো কমিশনের ক্যান্সার সচেতনতামুলক সেমিনার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-১৬ ১৪:২৪:১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবঞ্জের ভোলাহাট উপজেলায়   গ্রামীন নারীদের  নিয়ে ক্যান্সার বিস্তার ও প্রতিরোধ  বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের   একটি পার্টিসিপেশন  প্রকল্পের   আওতায়   অনুষ্ঠিত সেমিনারে কারিগরি সহায়তা প্রদান করে  ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত ক্যান্সার কেয়ার এন্ড রিসার্স ট্রাষ্ট,বাংলাদেশ নামে একটি গবেষনা প্রতিষ্ঠান।  ভোলাহাটের সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয়ের তত্বাবধানে পল¬ীমঙ্গল বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ক্ষেত্রে ঘাটতিগুলো বোঝা এবং সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে  নারীদের চ্যালেঞ্জগুলোর উপর জোর দেয়া হয়।  সেমিনারে গ্রামীণ নারীদের সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন সাইফুননেসা মকবুল দাতব্য চিকিৎসালয়ের পরিচালক মিজানুর রহমান।
ক্যান্সার সচেতনতা নিয়ে বক্তব্য দেন ইউনেস্কো প্রকল্পের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের  সহযোগি অধ্যাপক ড.মুস্তাক ইবনে আইয়ুব,সহ-পরিচালক  ও একই বিভাগের  অধ্যাপক  ড. সাবিনা ইয়াসমিন। সেমিনারে ক্যান্সার সম্পর্কিত বিস্তারিত তথ্য উপস্থাপন করেন  একই বিভাগের প্রভাষক কানিজ ফাতেমা। তিনি নারীদের স্তন  ও জরায়ুমুখ ক্যান্সার নিয়ে বিশদ আলোচনা করেন। সেমিনারে আরও বক্তব্য দেন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের গাইনী বিশেষজ্ঞ মোসফিকা কাওসারী লিসা ও সাইফুন্নেসা দাতব্য চিকিৎসালয়ের চিকিৎসক আব্দুর রবসহ  সংশ্লিস্টরা।  
সেমিনারে প্রায় আড়াইশত গ্রামীন নারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেন।


এ জাতীয় আরো খবর