রবিবার, আগস্ট ১৬, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৩-০৮-২৪ ১৯:৪০:৩৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় তায়াল্লুক হোসেন মিলন (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে  ৩ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে। একই মামলায় রবিউল ইসলাম বাচ্চু নামে অপর এক ব্যাক্তিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৪আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ মো: রবিউল ইসলাম আসামীদের উপস্থিতিতে  রায় ঘোষণা করেন। মিলন গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার জালীবাগান গ্রামের  আনছার আলীর ছেলে। 
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো:রবিউল ইসলাম জানান,২০১৫ সালের ১ নভেম্বর নাচোলের ধানসুড়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে অভিযান চালায় নাচোল থানা পুলিশ। অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ  হাতেনাতে মিলন আটক হয়।  এ ঘটনায় ওইদিন নাচোল থানায় মামলা করেন নাচোল থানার উপ-পরিদর্শক গৌতম কুমার মালী। 
মামলার তদন্ত কর্মকর্তা ও  নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ২০১৫ সালের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  
 

 


এ জাতীয় আরো খবর