শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

নারী ভোটাররাই ডাকসুর ফল নির্ধারণে মূল নিয়ামক: উমামা ফাতেমা

  • বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • ২০২৫-০৯-০৬ ২২:০৯:৫৫
ছবি: সংগৃহীত।

আসন্ন ডাকসু নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণই ফলাফলের গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রচারণার সময় তিনি সাংবাদিকদের বলেন, *“মোট ভোটারের ৪৭ শতাংশই ছাত্রী। তাঁদের ভোটের ওপরই নির্ভর করছে ডাকসুর ভবিষ্যৎ। মেয়েরা যুক্তিবাদী, স্বাধীনচেতা এবং সহজে প্রভাবিত হন না। তাই এবারের নির্বাচনে মেয়েরাই ব্যবধান গড়ে দেবেন।”*
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার রয়েছেন ১৮ হাজার ৯৫৯ জন।
নারী ভোটারদের ভোটকেন্দ্রে আনা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, অনেক ছাত্রী পরীক্ষার প্রস্তুতিতে বা পরিবারে গিয়ে অবস্থান করছেন। আবার অনেকেই ডাকসুকে কেবল রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ভাবায় ভোটে আগ্রহ কম। তাছাড়া হল থেকে দূরে ভোটকেন্দ্র নির্ধারণ করাও ছাত্রীদের অনাগ্রহ বাড়াতে পারে।
উমামা ফাতেমা মনে করেন, সব প্রতিবন্ধকতা কাটিয়ে যদি নারীরা ভোট দিতে আসেন, তাহলে তাঁরাই ডাকসু নির্বাচনের ফলাফল নির্ধারণে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠবেন।

কীওয়ার্ডসঃডাকসু নির্বাচন ২০২৫,নারী ভোটার প্রভাব,উমামা ফাতেমা,ঢাকা বিশ্ববিদ্যালয়


এ জাতীয় আরো খবর