শনিবার, মে ২, ২০২৬

আ ফ রো জা চৌ ধু রী মু ক্তা

  • কোথাও কেউ নেই
  • ২০২৫-০৯-০৪ ১৫:৪৫:৩৪

লক্ষ কো‌টি মানু‌ষের ভী‌ড়েও হৃদয়ে বা‌জে হাহাকার,
যেন কোথাও কেউ নেই!
এক আকাশ শূণ‌্যতা ভর ক‌রে হৃদ‌য়ের অ‌লিন্দ নিলয়ে।
জন্মে‌ছি একা,মর‌বো একা 
সে‌তো জাগতিক নিয়ম,
তবু স্বপ্ন বিলাসী মন জীবন যাপ‌নের জন‌্য সঙ্গ চায়,
শুষ্ক অধ‌রে জড়ায় মরু তৃষ্ণার আর্তনাদ
নিঃসঙ্গ বাহু খুঁ‌জে অকৃপণ আলিঙ্গন।

এই শহ‌রের অ‌লি‌তে গ‌লি‌তে ঘু‌রে ক‌তো র‌ঙিন স্বপ্ন
শুধু আমার  সাদা কা‌লো স্বপ্নগুলো,
খুঁজে পেলো না রংধনুর পথ,
এই লক্ষ কো‌টি মানু‌ষের মা‌ঝে 
একটা মানুষ আমার নি‌জের হ‌লো না!
একটা হৃদয় আমার না‌মে স্প‌ন্দিত হ‌লো না।

এই আমার একটি মানব জীবন
যেন আগাছার মতো প্রয়োজনহীন,
ঢোল কলমীর ম‌তো যত্নহীন। 
এই আমার এক‌টি মানবজন্ম, 
শুধু আয়ু ক্ষেপন আর ক‌ষ্টের বোঝাপড়া।


এ জাতীয় আরো খবর