সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • মনগড়া
  • ২০২৫-০৯-০৪ ১২:২৮:১০

মনগড়া স্বপ্নে আমি রঙ মাখাই আকাশে,
বাস্তবের দেয়াল ভেঙে যাই হেঁটে কাগজে।

মনগড়া হাসি গড়ে তুলি ভাঙা ক্লান্ত মুখে,
অচেনা আলো খুঁজে ফিরি নিঃশব্দের সুখে।

মনগড়া নদী বয়ে যায় বুকের ভেতর চুপে,
তীরে দাঁড়িয়ে রাখি আমি আশা অচেনা রূপে।

মনগড়া পৃথিবী গড়ি আমি প্রতিদিনের ভেতর,
যেখানে সত্যি ঝরে পড়ে কল্পনার সমুদ্র।


এ জাতীয় আরো খবর