রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার মাথার হাড়, নাক ও ডান পাশের চোয়ালের হাড় ভেঙে গেছে। এছাড়া মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ এবং এক চোখে মারাত্মক ক্ষতি হয়েছে। যদিও তিনি বর্তমানে স্থিতিশীল, তবে শঙ্কামুক্ত নন।
নুরের এই অবস্থায় পরিবার, সহকর্মী এবং রাজনৈতিক কর্মীরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট দিয়েছেন।
এদিকে, অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি ফেসবুক পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি নুরকে সুস্থ হয়ে ওঠার পর সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছা প্রকাশ করে লিখেছেন, 'ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছে। আপনি সুস্থ হয়ে ওঠেন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।'
তার এই মন্তব্যকে অনেকেই অমানবিক হিসেবে সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, “এখন দোয়া প্রয়োজন, ইন্টারভিউ নয়।” আবার কেউ অভিযোগ করেছেন, জয় ইচ্ছাকৃতভাবে আলোচনায় থাকতে এ ধরনের মন্তব্য করেন।
কীওয়ার্ডস: নুরুল হক নুর আইসিইউ,ভিপি নুর ঢামেক,গণঅধিকার পরিষদ সংবাদ,শাহরিয়ার নাজিম জয় বিতর্ক,নুরুল হক নুর হামলা