বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধি দল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-৩১ ২১:৩০:৫৭
ছবি: সংগৃহীত।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করে।
এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
এর আগে একইদিন বিকেলে জামায়াতে ইসলামী প্রতিনিধি দল এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছিলেন— দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হবে।

কীওয়ার্ডস:এনসিপি প্রতিনিধি বৈঠক,মুহাম্মদ ইউনূস এনসিপি,জাতীয় নাগরিক পার্টি খবর,প্রধান উপদেষ্টা রাজনৈতিক আলোচনা,যমুনায় বৈঠক আপডেট


এ জাতীয় আরো খবর