সোমবার, জুলাই ১৩, ২০২৬

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, জানাল অন্তর্বর্তী সরকার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-৩০ ২১:০৩:২৮

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে সরকার জানায়, "আমরা দৃঢ়ভাবে নিশ্চিত করছি যে, আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।"
বিবৃতিতে উল্লেখ করা হয় যে, নির্বাচন বিলম্বিত বা বানচাল করার সকল ষড়যন্ত্র, বাধা বা প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে কঠোরভাবে প্রতিহত করা হবে। সরকারের একনিষ্ঠ অঙ্গীকার হলো জনগণের ইচ্ছার জয় এবং গণতন্ত্রের পথে কোনো অশুভ শক্তিকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না।
এছাড়া, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। সরকার হামলাকারীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
এছাড়া, নুরুল হক নুর এবং তার দলের অন্যান্য আহত সদস্যদের চিকিৎসা পর্যবেক্ষণের জন্য বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাষ্ট্রীয় খরচে বিদেশ পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে, বিশেষত জুলাই মাসের অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে একযোগে জনবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে এবং গণতন্ত্রের সফল উত্তরণ নিশ্চিত করতে।

কীওয়ার্ডসঃ ২০২৬ সালের জাতীয় নির্বাচন,অন্তর্বর্তীকালীন সরকার,নুরুল হক নুর হামলা,গণতন্ত্র ও নির্বাচন,নুরুল হক নুরের চিকিৎসা


এ জাতীয় আরো খবর