মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

কারাগারগুলোর নাম পরিবর্তন: ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-২৬ ২০:৩১:৩২
ছবি: সংগৃহীত।

বাংলাদেশের কারাগারগুলো শীঘ্রই ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ নামে পরিচিতি পাবে।
এসব তথ্য জানিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বকশীবাজার এলাকায় কারা অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নতুন উদ্যোগসমূহ
- নতুন কারাগার: ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দিদের জন্য দুটি কেন্দ্রীয় এবং চারটি জেলা কারাগার চালু করা হয়েছে।
- বিভাগীয় পুনর্গঠন: ঢাকা বিভাগকে ভেঙে দুটি বিভাগ করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা
- আধুনিক প্রযুক্তিনির্ভর নিয়োগ পদ্ধতি চালু হয়েছে।
- দালাল চক্রের দৌরাত্ম কমেছে এবং ভুয়া পরীক্ষার্থী শনাক্ত করা সম্ভব হয়েছে।

কারাগারের নিরাপত্তা
- এআই-নির্ভর সিসি ক্যামেরা: ব্যবহার করা হচ্ছে।
- বডি ক্যামেরা: গুরুত্বপূর্ণ ডিউটিতে দায়িত্বরতদের জন্য বডি ক্যামেরা চালু হয়েছে।
- অন্যান্য সরঞ্জামাদি: কম্প্রিহেনসিভ মোবাইল জ্যামিং সিস্টেম, বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার প্রভৃতি ব্যবহার করা হচ্ছে।

বন্দীদের জন্য সুবিধা
- সৌরবিদ্যুৎ: কারাগারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হচ্ছে।
- কারেশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: বন্দীদের উৎপাদনমুখী করার লক্ষ্যে কারেশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে।

ডিজিটাল সুবিধা
- বন্দী ডাটাবেজ: বন্দীদের কম্প্রিহেনসিভ ডাটাবেজ সমৃদ্ধকরণ করা হয়েছে।
- ভার্চুয়াল কোর্ট: বন্দীরা অনলাইন ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কার্যে অংশগ্রহণ করতে পারছে।

স্বাস্থ্যসেবা
- হটলাইন সেবা: বন্দী সম্পর্কিত তথ্য পেতে হটলাইন সেবা (১৬১৯১) চালু হয়েছে।
- কেন্দ্রীয় কারা হাসপাতাল: কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাদকমুক্ত কারাগার
- জিরো টলারেন্স: মাদকাসক্তদের বিষয়ে কারা অধিদপ্তরের জিরো টলারেন্স নীতি রয়েছে।
- বিভাগীয় ব্যবস্থা: বিগত এক বছরে মাদকসেবী ২৯ জনকে ফৌজদারী মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

কীওয়ার্ডস:কারেকশন সার্ভিসেস বাংলাদেশ,কারা অধিদপ্তর,ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, কারাগার সংস্কার
,বন্দী কল্যাণ
 


এ জাতীয় আরো খবর