ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটারদের ব্যক্তিগত তথ্য প্রকাশ ও নিরাপত্তা ইস্যুতে দায়ের হওয়া রিটকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের ভিপি প্রার্থী মো. নাইম হাসান।
রোববার (২৪ আগস্ট) সাংবাদিকদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।
নাইম হাসান বলেন, শিবির-সমর্থিত প্যানেলের কয়েকজন নেতা-নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারকে বিবাদী করে রিট করেছেন। এর মাধ্যমে তারা নির্বাচন বন্ধ করার পাঁয়তারা করছে, যা ছাত্রসমাজ মেনে নেবে না।
তিনি আরও বলেন, “ভোটারদের তথ্য গোপন রেখে কোনো গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না। ভোটার তালিকা প্রকাশ্য করা উচিত। গুপ্ত ভোটারের মাধ্যমে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয়েছিল, তা ব্যর্থ হওয়ায় এখন আদালতের রিটকে হাতিয়ার করা হচ্ছে।”
ভিপি প্রার্থী নাইম দাবি করেন, প্রশাসন শিবিরকে ক্যাম্পাসে সক্রিয় করতে সুযোগ দিচ্ছে। তবে ছাত্রসমাজের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ করা ।
কীওয়ার্ডস
ঢাকাবিশ্ববিদ্যালয়ডাকসু ,BangladeshPolitics