থাইল্যান্ডের আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে। শুক্রবার আদালত জানায়, তার বিরুদ্ধে রাজকীয় অবমাননা বিষয়ে আনা অভিযোগের পর্যাপ্ত প্রমাণ নেই, তাই তাকে খালাস দেওয়া হলো।
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ও তার পরিবারের সমালোচনাকে দেশটিতে অপরাধ হিসেবে গণ্য করা হয়। প্রতিবেদনে বলা হয়, সিনাওয়াত্রার বিরুদ্ধে রাজকীয় অবমাননার কঠোর আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়।
জানা যায় রাজকীয় অসম্মানের অভিযোগ প্রমাণিত হলে ৭৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতো। থাকসিনের আইনজীবী উইনিয়াত চ্যাতমন্ত্রি সাংবাদিকদের বলেছেন, আদালত থাকসিনের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিয়েছে।
২০০০ সালের গোড়ার দিকে দুবার নির্বাচিত প্রধানমন্ত্রী থাকসিন থাইল্যান্ড থেকে পালিয়ে যান। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ১৫ বছর ধরে স্ব-আরোপিত নির্বাসনে ছিলেন। এরপর২০২৩ সালের আগস্টে দেশে ফিরে আসেন।
কীওয়ার্ডস:থাকসিন সিনাওয়াত্রা,থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী,রাজকীয় অবমাননা,মামলা থেকে অব্যাহতি,থাইল্যান্ডের আদালত