সোমবার, আগস্ট ১৭, ২০২৬

এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলামের মালয়েশিয়া ও চীন সফর: বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন মাত্রা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-২১ ২৩:২৮:১৮
ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ২২ থেকে২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। এরপর চার দিনের জন্য চীন যাবেন তিনি। এ সফরে তিনি আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
এ সফর উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিনি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সফরের সফলতা কামনা করেন। পরে ঢাকার চীনা দূতাবাস তাদের সরকারি ফেসবুক পেজে এ তথ্য জানায়।
সংবর্ধনায় নাহিদসহ এনসিপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, আসন্ন সফর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করার একটি সুযোগ হবে।

কীওয়ার্ডস:মো. নাহিদ ইসলাম,এনসিপি,চীন সফর,মালয়েশিয়া সফর,বাংলাদেশ-চীন সম্পর্ক


এ জাতীয় আরো খবর