বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভিযোগ প্রত্যাখ্যান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-২১ ২১:২৬:৪৫
ছবি: সংগৃহীত।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাঈদ ইরাভানি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তোলা ইয়েমেনে অস্ত্র পাঠানোর অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে মেহর নিউজ জানিয়েছে, ইরাভানি ২০ আগস্ট জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি এলয় আলফারো দে আলবার কাছে পাঠানো এক চিঠিতে এসব কথা বলেন।
ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভিযোগ ‌‘অবিশ্বাস্য, যাচাইযোগ্য প্রমাণবিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ তিনি উল্লেখ করেন, ইরান আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ইয়েমেন-সংক্রান্ত নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব মেনে চলেছে।

কীওয়ার্ডস:ইরান,যুক্তরাষ্ট্র,ইসরাইল,ইয়েমেন,জাতিসংঘ


এ জাতীয় আরো খবর