বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-২১ ২০:৪৭:৪৬
ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার মামলায় জামিন পেয়েছেন। তবে দুর্নীতির এক মামলায় অভিযুক্ত থাকায় এখনই তিনি বাইরে বের হতে পারবেন না।
বৃহস্পতিবার (২১ আগস্ট) পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে জামিন দিয়েছে। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন, যদি অন্য আর কোনো মামলা বা আটকাদেশ না থাকে তাহলে তাকে যেন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়।
২০২৩ সালের মে মাসে দেশটির সেনাবাহিনীর সদরদপ্তরসহ বিভিন্ন জায়গায় হামলা চালান ইমরানের বিক্ষুব্ধ সমর্থকরা। এরপর তার বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়।
পিটিআই বলেছে, “ইমরান খানকে জেল থেকে বের করে আনার জন্য আরও একটি মামলায় (আল-কাদির মামলা) জামিন প্রয়োজন।”
২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান৭২ বছর বয়সী ইমরান খান। এরপর ক্ষমতায় বসেন শেহবাজ শরীফ। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা করে শেহবাজ সরকার।

কীওয়ার্ডস:ইমরান খান,পাকিস্তান,জামিন,সুপ্রিম কোর্ট,দুর্নীতি


এ জাতীয় আরো খবর