আজ শুক্রবার (১৫ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর উত্তরায় দক্ষিণখানের মাঝিবাড়ি রোডের গাজী সিটিতে অবস্থিত গাজী আইয়ুব আলী ও তফুরেন নেছা দারুল কোরআন মাদরাসার ১ম সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।মাদরাসার পরিচালক মুফতি যোবায়ের আহমদ চাঁদপুরীর সভাপতিত্বে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত প্রায় ৭০ জন শিক্ষার্থীর ফলাফল ও পুরস্কার প্রদান করা হয়।এ সময় শিক্ষার্থীদের অভিভাবক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব গাজী আবুল হাসেম এর উত্তরাধীকারীদের মধ্যে ৩ পুত্র উপস্থিত ছিলেন।
গাজী আইয়ুব আলী ও তফুরেন নেছা দারুল কোরআন মাদরাসাটি বাংলাদেশের অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, যা ইসলামী জ্ঞান, কোরআন তিলাওয়াত ও হিফজের মাধ্যমে প্রজন্মকে আলোকিত করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই এ মাদরাসা কেবল ধর্মীয় শিক্ষা নয়, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে অবিচল ভূমিকা পালন করে যাচ্ছে।
এখানে শিক্ষার্থীরা হিফজুল কোরআন,আদর্শ নূরানী, নাজেরা ও হিফজ রিভিশন বিভাগে গভীরভাবে পড়াশোনা করে। দক্ষ ও অভিজ্ঞ আলেমগণ শিক্ষার্থীদের ইসলামি আদর্শে গড়ে তোলার পাশাপাশি আধুনিক শিক্ষার দিকেও গুরুত্ব দিচ্ছেন।
গাজী আইয়ুব আলী ও তফুরেন নেছা দারুল কোরআন মাদরাসার অন্যতম বৈশিষ্ট্য হলো এর শৃঙ্খলা ও সুনিয়ন্ত্রিত পাঠদান পদ্ধতি। শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা, লাইব্রেরি, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাসামগ্রী এবং সুস্থ সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে একটি পরিপূর্ণ শিক্ষার পরিবেশ তৈরি করা হয়েছে।
ধর্মীয় জ্ঞানের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা গড়ে তুলতে মাদরাসাটি অনন্য ভূমিকা পালন করছে।