মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

তি তা স

  • অনুরাগ
  • ২০২৫-০৮-১৩ ২২:৫৬:১৭

তোমাকে বলব বলে কোটি কথা জমা বুকে
বহুদিন তোমার কোন খোঁজ নেই,
নিয়মকরে টেলিফোন টা আর বেজে ওঠে না
কিন্তু এখনো নিয়মকরে আমি তামার অপেক্ষায় থাকি।
মেসেজ গুলো বারবার পড়ি
আবারো পড়ি
আবারো...
কই একবারও তো মনে হয় না এসব মিথ্যা
এসব পরিহাস।
ভালোবাসা বুঝি এমনটাই হয়!
যত তার তীব্রতা বাড়ে
চোখের কোণে ততই লোনা জলের আগমন
অথবা মন আর মগজের লড়াইয়ে
হৃদয়টা দিশেহারা।
তবু সেই হৃদয়েই যত্ন করে একটি বিশ্বাসের ঘর আগলে রেখেছি,
এই আশায়..
তুমি ফিরে আসবে
আবার টেলিফোনটা বেজে উঠবে,
বুকের বামদিকের ওঠা নামার গতি বাড়বে
তোমার গম্ভীর কন্ঠস্বর মননে সঞ্চারিত হবে
মিলনের তীব্র আকাঙ্খায় দেখা হবে দুজনের।
তোমার স্পর্শে বিগলিত আমি 
তোমতেই মিশে যাবো তীব্র অনুরাগে
তুমি তখন একবার কপালে চুম্বন এঁকে বোলো
ভালোবাসি তোমায়..।
তাই তো বিরহের যন্ত্রনা আমাকেও কাঁদায়
তাই তো মন তোমার কাছে বাঁধা
তোমার জন্যই হাজার মাইল পেরিয়ে আমার ছুটে আসা।।
 


এ জাতীয় আরো খবর