চাও ফেরাতে স্বৈর ফ্যাসিস্ট, পাচারকৃত অর্থ
চাও ফেরাতে গণতন্ত্র, উঠছে নামছে দর তো।
বেশ তো পারো সব ফেরাতে,
ভ্রমণচারী চাই বেড়াতে,
দাও ফিরিয়ে সাদা পাথর, সিলেট লুটের গর্ত,
দেশ আমাদের আপন, আহা, আমরা দেশের পর তো!
দাও দেখিয়ে দল লুটেরার কলকাঠি কার হাতে?
কোন খুঁটিতে জোয়াল বাঁধা, নেপথ্যে কার সাথে?
দেশ নাড়িয়ে দিচ্ছে পাথর,
দেশ জনতা অবাক, কাতর!
দেশপ্রেমিকের কীযে হালচাল, দল আর বল গড় তো,
দেশ আমাদের আপন, আহা, আমরা দেশের পর তো!
লুট পাথরে দেশের কী হাল, পরিস্কার এক চিত্র
এদেশবাসীর নেই পাশে হায় আস্থাভাজন মিত্র
যাচ্ছে খেয়ে আগের সুরে
শেয়াল শকুণ নিকট দূরে
আরেকটিবার ও জনগণ, দাও দাবড়ানি- ধর তো…
দেশ আমাদের আপন, আহা, আমরা দেশের পর তো!