দুপুরের ক্লান্তি মুছে -
বাগানের ফুল গুলো হাসছে,
পাতার ধ্বনিতে রঙিন স্বপ্নের গান;
হঠাৎ এক দৌত্য এসে হানাদিলো;
ঝরে পড়লো সব ফুল!
বাতাসে কান্নার রোল-
এক ঢোক আগুন যন্ত্রণা নিয়ে
আসমান মুখি ফুল -
অদৃশ্য আত্মার পাখি হয়ে
উড়ে যায় স্বর্গালোকে
কষ্টের পাহাড় বুকে-
শোক বার্তা দিয়ে কেঁদে ওঠে দেশ।
বন্ধু ফোরাম সদস্য নং- ৪৬২