মা সু দু র র হ মা ন মা সু দ

  • অদৃশ্য আত্মার পাখি
  • ২০২৫-০৮-০৫ ০২:৩০:২৪
image

দুপুরের ক্লান্তি  মুছে - 
বাগানের ফুল গুলো হাসছে,
পাতার ধ্বনিতে রঙিন স্বপ্নের গান;

হঠাৎ এক দৌত্য এসে হানাদিলো;
ঝরে পড়লো সব ফুল! 
বাতাসে কান্নার রোল-

এক ঢোক আগুন যন্ত্রণা নিয়ে 
আসমান মুখি ফুল -
অদৃশ্য আত্মার পাখি হয়ে
 উড়ে যায় স্বর্গালোকে

 কষ্টের পাহাড় বুকে-
শোক বার্তা দিয়ে  কেঁদে ওঠে  দেশ।

বন্ধু ফোরাম সদস্য নং- ৪৬২