শনিবার, মে ৩০, ২০২৬

এফডিসির নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২০ ১০:০১:১৩

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর নব নির্মিত ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ডিজিটালি যুক্ত হয়ে তিনি আজ রোববার (২০ আগস্ট) সকাল সাড়ে দশটায় এই ভবন উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের আগে ভয়াবহ আগস্টের বর্ণনা দেন তিনি।দেশের উন্নয়নের ফিরিস্তি প্রদান করেন।

এসময়  বিএফডিসিতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, বিএফডিসির এমডি নুজহাত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন,সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত সহ অন্যান্য সমিতির নেতৃবৃন্দ,সিনিয়র শিল্পীবৃন্দ। 


এ জাতীয় আরো খবর