বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

রা কি ব ফ রা য়ে জী

  • ভাঙবে কবে এ বাঁধ
  • ২০২৫-০৭-২৭ ২৩:৪১:১১

এ কেমন সৃষ্টি তোমার 
স্বাধীনতা কাকে বলি!
রক্তের স্বাদ দেখ নিতে আজ
শকুনি খেলছে হোলি! 

ভাইয়ের রক্তে ভাইকে কাঁদায় 
বোনের রক্তে বোন,
তবুও শকুনির ভরে'না এখনও 
একটু খানি মন!

এমনই করে ঝড়াবে রক্ত 
আরও বলো কতজন, 
সবার মুখে ফুটবে হাসি
হবে কবে শুভক্ষণ! 

বিধাতা তুমি নিঃশ্চুপে দেখো
এখনও মেটেনি স্বাদ!
আর কত কাল দেখবে এমনই
ভাঙবে কবে এ বাঁধ!
 


এ জাতীয় আরো খবর