বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ বাতিল করায় স্থানীয় সরকার উপদেষ্টাকে অভিনন্দন বিজিপির

  • মো: মোস্তাফিজুর রহমান
  • ২০২৫-০৭-২৬ ২২:২৬:১৩

বাংলাদেশ গণমুক্তি পার্টি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং এ সিদ্ধান্তের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে।
পার্টির সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য আজ শনিবার (২৬ জুলাই)  এক যৌথ বিবৃতিতে বলেন, "দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার এই পদক্ষেপ জনগণের গণতান্ত্রিক অংশগ্রহণকে উৎসাহিত করবে এবং দলীয় প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।"
বিবৃতিতে আরও বলা হয়, "স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের ফলে Grassroots পর্যায়ে বিভাজন ও দলীয়করণ বেড়েছিল, যা জনগণের স্বার্থে কাজ করার পথকে সংকুচিত করেছিল। পতিত  আওয়ামী সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক অন্তর্ভুক্ত করায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় দূর্নীতিবাজ ও লুটপাটকারীদের প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছিল, সমাজের ভালো স‌ৎ মানুষ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেনি।  বাংলাদেশ গণমুক্তি পার্টি গত ২৪/৪/২৪ ইং তারিখে পতিত আওয়ামী সরকারের সময় জাতীয় প্রেসক্লাবের সামনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ বাতিল ও রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণের জন্য গণ-সমাবেশ ও বিক্ষোভ প্রকাশ শেষে নির্বাচন কমিশন সচিব মহাদয়ের নিকট স্মারকলিপি পেশ করেছিল। কিন্তু পতিত আওয়ামী সরকার তা বাস্তবায়ন করেনি।
এই প্রস্তাবিত সংস্কার স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গণমুখী করবে।"
বাংলাদেশ গণমুক্তি পার্টি আশা প্রকাশ করে যে, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন এবং ভবিষ্যতে আরও কালো টাকা ও পেশিশক্তিমুক্ত গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম হলে সমাজের শিক্ষিত সৎ ভালো মানুষ স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহণে উৎসাহিত হবে।
 

 


এ জাতীয় আরো খবর