বুধবার, জুন ২৪, ২০২৬

কুয়েটের নিরাপত্তা,শৃঙ্খলা,একাডেমিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম ফেরাতে দফায় দফায় বৈঠক

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৭-২৬ ২২:১৬:৫২

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) সদ্য যোগদানকৃত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বলেছেন ‘‘ আমাদের লক্ষ্য হলো কুয়েটকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। যেখানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাও কর্মচারীরা স্বস্তি ও মর্যাদার সঙ্গে শিক্ষা ও গবেষণায় নিয়োজিত থাকতে পারেন। আর এ জন্য বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শৃঙ্খলা, একাডেমিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রমে সুষ্ঠুসমন্বয় প্রয়োজন। বিশ^বিদ্যালয়ের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারবে সুনামধন্য এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের গৌরব অক্ষুন্ন রাখতে। তিনি বলেন, বিশ^বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সুষ্ট ও সুন্দও পরিবেশ এবং উচ্চ শিক্ষা গবেষণায় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্তকর্তা, কর্মচারী,স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা আমাদেও জন্য অত্যান্ত গুরুত্বপুর্ণ। বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের পূর্ণ নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদেও বিশেষ ভুমিকা রাখার জন্য অনুরোধ করেন। এ ছাড়া যে সকল শিক্ষার্থীরা হলের বাহিওে বিভিন্ন বাসাবাড়িতে ভাড়ায় বসবাস করছে তাদেও নিরাপত্তায় পুলিশ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। 
তিঁনি ২৬ জুলাই শনিবার সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দপ্তওে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সাথে তাৎক্ষনিক মতবিনিময় সভায় এ কথা বলেন। বিশ^বিদ্যালয়ের নবনিযুক্ত  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালীর সভাপতিত্বে সভায় বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভুইয়া,খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাহার আলী, আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মো: তুহিনুজ্জামানসহ বিশ^বিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অবঃ) ড. মো. মাকসুদ হেলালীকে গত ২৪ জুলাই এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুয়েট আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দেওয়ার পর দিনই  ২৫ জুলাই শুক্রবার অপরাহেৃ তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি বিশ^বিদ্যালয়ের সুষ্ট স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং দ্রুত সময়ের মধ্যে ক্লাস চালুর জন্য গতকাল ২৬ জুলাই শনিবার ছুটির দিনেও তিনি কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন। তিঁনি সকাল থেকে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদেও ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সিনিয়র শিক্ষক, কর্মকর্তা এবং আইন শৃংখলাবাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বলে বিশ^বিদ্যালয় সুত্রে জানা গেছে।  

 


এ জাতীয় আরো খবর