ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা বিএনপি নেতৃবৃন্দদের নিয়ে বিভিন্ন মহলে অপপ্রচার এর বিরুদ্ধে আজ বিকাল ৪ টায় খানজাহান আলী থানা যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল সহ অঙ্গসগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ফুলবাড়ীগেট বাসষ্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে খুলনা যশোর মহাসড়কের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।খানজাহান আলী থানা শ্রমিকদলের সভাপতি কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে ও খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান বিপ্লবের পরিচালনায় বক্তৃতা করেন যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল, শরিফ ওবায়দুর রহমান চয়ন,আলামিন হাওলাদার, মেহেদী হাসান বাপ্পি, রাসেল হাওলাদার, মাসুম বিল্লাহ,জুয়েল হাওলাদার, মোঃ মনির হাওলাদার, নুর হোসেন বেগ, শেখ রবিউল ইসলাম, রাকিব রায়হান, শেখ জাহিদ, শেখ আলামিন, কিরন, আরমান হোসেন উজ্জল, মিয়া মোঃ মিরাজ, মিলন, মনিরুল ইসলাম,খানজাহান আলী থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সিয়াম হোসেন, ছাত্রদল নেতা ইলিয়াস সরদার,সাইফুল্লাহ তাজিম, রকিবুল ইসলাম, ফয়সাল আহম্মেদ, স্বাধীন মির্জা, আলী হুসাইন, সাদ্দাম হোসেন আবু, আলমগীর হোসেন ইমন, মজ্ঞুরুল ইমাম,সেচ্ছাসেবক দল নেতা মোঃ বিল্লাল হোসেন, ইমদাদ মোড়ল মাসুম বিল্লাহ,আলাউদ্দীন পাটোয়ারী,মেহেদী হাসান মামুন প্রমুখ। সভা থেকে নেতৃবৃন্দ বলেন সারা দেশে বিএনপির বিরুদ্ধে যে মিডিয়া ক্যু হচ্ছে সে নীল নকশা অনুযায়ী খানজাহান আলী থানা বিএনপি নেতৃবৃন্দদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলিয় সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান বক্তারা।