বুধবার, আগস্ট ১৯, ২০২৬

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে মানববন্ধন

  • সাব্বির আহমেদ
  • ২০২৫-০৭-২৪ ১৪:৫৭:১১

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-  কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবীতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  
বৃহস্পতিবার(২৪ জুলাই) দুপুরে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় অর্ধশত বে-সরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, অভিভাবক সহ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেন সোসাইটির উপজেলা সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, শিক্ষক জয়নুল ইসলাম,আবু সাঈদ, সোহেল রানা ও আজাদ আলী প্রমুখ। 
এসময় তারা বলেন,বে-সরকারি কিন্ডারগার্টেন স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সে পরীক্ষায় অংশগ্রহণ করে। তাই এ বৈষম্য দূর করে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে বৃত্তি পরীক্ষা নেওয়ার আহবান জানান বক্তারা। 
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন কিন্ডারগার্টেন সোসাইটি।

 


এ জাতীয় আরো খবর