গতকাল ১৮ আগষ্ট শুক্রবার, ২০২৩ ইং সন্ধ্যা ৭:৩০ মিনিটে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার কার্যকরী কমিটির সভা নিসচা রাজশাহী জেলা শাখার কাজিহাটা, গ্রেটার রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ্যাডভোকেট তৌফিক আহসান টিটু ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন। পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম রকি। উক্ত সভায় মরহুম জাহানারা কাঞ্চনসহ সদ্য প্রয়াত কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মরহুম সৈয়দ এহসান-উল-হক কামাল, নিসচা রাজশাহী জেলা শাখার অর্থ সম্পাদক মরহুম বজলুর রশিদ লিটন, কার্যকরী সদস্য মরহুম মেরাজ উদ্দিন আহমেদ এবং সড়ক দূর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সকলের জন্য দোয়া প্রার্থণা করেন নিসচা রাজশাহী জেলা শাখার উপদেষ্টা প্রকৌশলী জিয়া উদ্দিন আহমেদ।
উক্ত সভায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারা মাসব্যাপী কর্মসূচী পালনের লক্ষ্যে আলোচনা করা হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন নিসচা রাজশাহী জেলা শাখার উপদেষ্টা এ্যাডভোকেট জানে আলম, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু ও সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও আব্দুর রহমান, অর্থ সম্পাদক প্রকৌশলী ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রকৌঃ জুনায়েদ আহমেদ, দপ্তর সম্পাদক এ.কে.এম জাহেদুর ইসলাম, প্রচার সম্পাদক শান্তমণি আহসান, সমাজকল্যান ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ,যুব বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব, কার্যকরী সদস্য আসাদ হোসেন, এমদাদুল হক, সাজদার আলী, গোলাম মোস্তফা সনি, আরিফুজ্জামান প্রমুখ। বক্তারা সকলে আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসসহ সারামাস ব্যাপী কর্মসূচী সফলভাবে কার্যক্রম পালনের জন্য গুরুত্ব প্রদান করা হয়।