রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

নির্বাচন সামনে নিয়ে সংঘাত-সংঘর্ষ বন্ধের দাবি- বাংলাদেশ গণমুক্তি পার্টি

  • মো: মোস্তাফিজুর রহমান
  • ২০২৫-০৭-২০ ১৪:৪৫:০৮

বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য আজ রবিবার (২০ জুলাই)  এক যৌথ বিবৃতিতে বলেন,  গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আক্রমণের ফলে দিনভর  সহিংসতা চলেছে। এই সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন এবং নয়জন গুলিবিদ্ধসহ শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন অন্তত ৩০ জন। আমরা এনসিপির সমাবেশে হামলার তীব্র নিন্দা জানাই। অত্যন্ত বড় ঘটনা। সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হিসেবে কাজ করছে এই ঘটনা। সরকারের ভুমিকা এই ধরনের ঘটনাকে ঘটতে না দেওয়া। যে ভূমিকা দরকার ছিল সরকার তা করেনি। গ্রামে, শহরে ও রাজধানীতে অনেক মানুষ নিরাপত্তাহীনতায় বিচলিত জীবন-যাপন করছে। আমরা চাই নির্বাচন সামনে নিয়ে এই ধরনের ঘটনা বন্ধ করা হোক। আমরা  নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আনার পাশাপাশি এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরন দেওয়ার দাবি জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিকে পর্যায়ক্রমে স্বাভাবিক সুষ্ঠু করার জন্য অনেক কাজ করা দরকার। মানুষের প্রাণ যাচ্ছে অথচ সরকার নিষ্ক্রিয় এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। দেশের   আইন-শৃঙ্খলার উন্নতি,   নির্বাচনের সুষ্ঠু অবস্থা তৈরী, দ্রব্যমূল্য কমানো, হিংসা-প্রতিহিংসা এবং  শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। যেভাবে উপদেষ্টা পরিষদ নিয়ে রাষ্ট্রপতির সহায়তায় উপদেষ্টা পরিষদ কাজ  করছে তার পরিবর্তন দরকার। শান্তি-শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠা না করে যেভাবে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে তার পরিবর্তন অপরিহার্য। প্রায় এক বছর ধরে ডঃ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্র যেভাবে চলছে তা জনগণের কাম্য নয়। জনগণের স্বার্থে নির্বাচিত সরকার দরকার। এই সরকারের মূল কর্তব্য নির্বাচনের অবস্থা তৈরী করা,  নির্বাচন সম্পন্ন করা এবং শান্তিপূর্ণ অবস্থা তৈরি করা।  যেভাবে সাধারণ মানুষের ভিতর থেকে কিছু লোককে নিয়ে সংঘাত-সংঘর্ষ চালানো হচ্ছে তা দেশের জন্য মঙ্গলজনক নয়। আমরা এই অবস্থা অবিলম্বে পরিবর্তনের জন্য নির্বাচিত সরকার চাই।

 


এ জাতীয় আরো খবর