মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ইউএনও মমতাজ বেগমকে নিসচা’র বিদায় সংবর্ধনা

  • এইচ এম শফিউল ইসলাম
  • ২০২৩-০৮-১৮ ১৯:২০:২৪

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা
নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে ইউএনও বাংলো অপরাজিতা’য় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমকে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিসচা উপজেলা শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সিরাজুল ইসলাম, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, মিনারুল ইসলাম, শেখ আব্দুল আজিজ  প্রমুখ। 

 


এ জাতীয় আরো খবর