পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটির সভাপতি কর্তৃক সদস্য সচিব সহকারী প্রধান শিক্ষক(প্রধান শিক্ষক চ.দা) ও শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক ২ জনকে বহিষ্কার ও তাদের অনুগত আরো ২ সহকারী শিক্ষককে শো-কজ ও এক অফিস সহকারীকে বহিষ্কারপূর্বক দূর্নীতিবাজ সাবেক প্রধান শিক্ষক স্বপন কমুার বিশ্বাসকে পূণর্বাসনের ঘটনায় সভাপতির পদত্যাগ দাবিতে সেখানকার পরীক্ষার্থীরা তাদের চলমান অর্ধবার্ষীকি পরীক্ষা রবর্জন করে দ্বিতীয় দিনের মত মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
একই সাথে অ্যাডহকের সভাপতি কতৃক সহকারী প্রধান শিক্ষক এমএম হাফিজুর রহমানকে বহিষ্কারের পর তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি মঙ্গলবার বিকেলে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছে।
পরীক্ষার খাতা ফেলে মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১ টায় মূষলধারে বৃষ্টি উপেক্ষা করে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে খুলনা-পাইকগাছা প্রধান সড়কে শিক্ষক-শিক্ষিকা ও অবিভাবকদের সাথে নিয়ে দ্বিতীয় দিনের মত মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় বক্তব্য রাখেন, অবিভাবক গফ্ফার মজলিস, রামান্দ দাশ, শাহিনুর রহমান,স্কুল শিক্ষার্থী রিন্তি মনি, বিপাসা বিশ্বাস, সাদিয়া খাতুন, হালিমা খাতুন, সাব্বির আহম্মেদ, প্রান্তিক মন্ডল, আকাশ সরদার, সম্রাটসহ অন্যান্যরা।
এর আগে, গত ২৪ জুন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ড. মো: মোকাররম হোসেন কতৃক সহকারী প্রধান শিক্ষক এম এম হাফিজুর রহমান ও সহকারী শিক্ষক প্রকাশ ঘোষ (শিক্ষক প্রতিনিধি) কে শো-কজ ও অফিস সহকারী সুভাষ মন্ডলকে বহিষ্কার করেন। ২৬ জুন অভিভাবক প্রতিনিধি মারফত শো-কজ পত্র প্রাপ্তির পর ৩ জুলাই সহকারী প্রধান শিক্ষক এর জবাব দিলেও তা আমলে না নিয়ে সভাপতি গত ১০ জুলাই তাকে ও শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক প্রকাশ ঘোষকে সাময়ীক বহিষ্কার একই দিন সহকারী শিক্ষক নাজমুন্নাহারকে সহকারী প্রধান শিক্ষক (চ.দা.) হিসেবে স্থলাভিষিক্ত ও অ্যাডহক কমিটিতে অপর সহকারী শিক্ষক রেবেকা সুলতানাকে কো-অপ্ট করেন। একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ও মঙ্গলবার তারিখ ঘোষণা করেন। এছাড়া তাদের অনুগত অপর দু’ সহকারী শিক্ষক অনিশ চক্রবর্তী ও সুরঞ্জনা রায়কেও শো-কজ করেন। এরপর ১৩ জুলাই তদস্থলে সহকারী শিক্ষক নাজমুন্নাহারকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে (চ.দা.) দায়িত্বভার বুঝে দেন।
বহিষ্কৃত সহকারী শিক্ষক প্রকাশ ঘোষ এ প্রতিনিধিকে জানান, তিনি লোক মারফত জানতে পারেন তাকে বহিষ্কার করা হয়েছে। তবে ১৫ জুলাই তিনি এ সংক্রান্ত একটি পত্র ডাকযোগে পেলেও শিক্ষক হাজিরা খাতায় ১০ জুলাই থেকেই লিখে রাখা হচ্ছে বহিষ্কৃত।
প্রসঙ্গত, সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে নানা অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা এমনকি সরকারি পাঠ্যপুস্তক বিক্রিসহ বহুবিধ অভিযোগে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা সম্মিলিতভাবে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসূচী পালন করে। এমনকি বিদ্যালয়ের ১৬ জন সহকারী শিক্ষকদের ১৪ জন একসাথে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে। একপর্যায়ে ক্যম্পাস উত্তাল হয়ে উঠে তার বিরুদ্ধে। সর্বশেষ স্কুল ক্যাম্পাসে মানববন্ধন চলাকালীণ গত ১৮ ফেব্রুয়ারী স্বপন কুমার বিশ্বাস শারীরীক অসুস্থ্যতা ও ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করে অতি গোপনে চুপিসারে বিদ্যালয়ের ক্যাম্পাস ত্যাগ করেন। এদিন বিদ্যালয়ে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের তৎকালীণ সভাপতি শেখ শাহজাহান আলী তার পদত্যাগপত্র গ্রহন করেন। বিষয়টি নিশ্চিত করে তিনি যথাযথ প্রক্রিয়ায় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও আশ্বস্ত করেন।
এরপর সাবেক প্রধান শিক্ষক কতৃক গত ১২ জানুয়ারী ২৫’ এর অনলাই আবেদন (আইডি নং-৩০৬৪৮) এর প্রেক্ষিতে গত ৩/১২/২৪ তারিখের ৩৭. ১১. ৪০৪১. ৪৪১. ০০. ০০১. ২০. ৩৪ নং স্মারকে অনুমিত এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নি বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২৪ এবং প্রবিধান ৬৪ এর উপ-প্রবিধান (১) এর অধিনে খুলনা সরকারি পাইওনিয়র মহিলা কলেজের অধ্যাপক ড. মো: মোকাররম হোসেনকে বোর্ড কতৃক মনোনয়ন দিয়ে ৪ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটির অনুমোদন দেয় পত্র ইস্যুর তারিখ হতে পরবর্তী অধিক ৬ মাসের জন্য।
আর অ্যাডহকের দায়িত্ব পেয়ে শুরু থেকেই একের পর এক হঠকারী ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৪ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটির একাধিক সদস্য শিক্ষকদের সাময়ীক বহিষ্কার, অন্যান্য ২ জন সহকারী শিক্ষককে কারণ দর্শানো নোটিশ ও একজন অফিস সহকারীকে বহিষ্কার করেন।
আর এঘটনার পর মূলত নতুন করে উত্তাল হয়ে উঠেছে হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষক-শিক্ষকাদের পাশাপাশি সেখানকার শিক্ষার্থী-পরীক্ষার্থীরা বই-খাতা ফেলে সভাপতির পদত্যাগের দাবিতে রাজপথে নেমে এসেছে।
এব্যাপারে জানতে চাইলে অ্যাডহক কমিটির সভাপতি ড. মো: মোকাররম হোসেন জানান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা মিলে প্রতিষ্ঠানের তিন লাখ টাকার হিসাব দিতে না পারায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে তারা শিক্ষার্থীদের সাথে নিয়ে মানববন্ধন করছে।