চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কয়েকটি এলাকায় গত ১১ ও ১০ জুলাই সংগঠিত ব্যাপক কটেলবাজি ও একাধিক বসতবাড়িতে হামলা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার রেজাউল করিম। সোমবার(১৪ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার বলেন, সম্পূর্ণভাবে স্থানীয় আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রæতার জেরে ওই ঘটনা ঘটে। এটি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আধিপত্য কেন্দ্রিক কোন ঘটনা নয়। কোন রাজনৈতিক বা সরকার বিরোধি অপচেষ্টা নয়। ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমান এবং সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরীর পরিবারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রæতার জেরে ঘটনাটি ঘটে। দুই গ্রæপেই আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মী রয়েছেন। দুই গ্রæপই ককটেল েিবস্ফারণ ঘটিয়ে এলাকায় ত্রাস ও আতংক সৃষ্টি করেছে।
পুলিশ সুপার আরও বলেন, ৮/৯ মাস পূর্বে সাংবাদিক ফারুক ও নাসির মেম্বার ইউনিয়নের নতুন মহানন্দা সেতু এলাকা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন শুরু করে। অপরদিকে ৬/৭ মাস পূর্বে ওই স্থানের কয়েকশত গজ দুরে জিয়া মেম্বার গ্রæপও একই কাজ শুরু করে। এরপর থেকেই দু’গ্রæপে নতুন করে উত্তেজনা শুরু হয়। বারবার ঘটতে থাকে সহিংতা। মামলা ও পাল্টা মামলা হয়। এর সাথে স্থানীয় কিছু তুচ্ছ ঘটনা নিয়েও দু’পক্ষ বিভিন্ন সময় সংঘর্ষে জড়ায়। পুলিশ সুপার আরও বলেন,গত ১১ ও ১২ জুলাই এর ঘটনায় জিয়া গ্রæপ ও ফারুক গ্রæপ আবারও পাল্টাপাল্টি আবার মামলা করে। আগের মামলাগুলোতে জামিনে থাকলেও ১১ ও ১২ জুলাই মামলার পর থেকে সাংবাদিক ফারুক ও জিয়াসহ ত্রাস সৃষ্টিকারীরা পলাতক। পুলিশ তাঁদের গ্রেপ্তারে চেষ্টা করছে।
পুলিশ সুপার অভিযোগ করেন,ফারুকের নামে বিস্ফোরক,হত্যাচেষ্টা সহ ৫টি মামলা রয়েছে। তিনি এলাকায় একক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিপক্ষের প্রতি প্রতিশোধপরায়ন হয়ে প্রতিনিয়ত বিশৃঙ্খলা ও ত্রাস সৃষ্টি করছেন। এছাড়া তিনি প্রতিপক্ষকে সম্পূর্ণ আওয়ামী লীগ বানিয়ে পুলিশকে চাপে রাখতে এবং ব্যবহার করতে চেষ্টা করছেন। এছাড়া নিজে ও ঘনিষ্ঠ মুষ্টিমেয় সাংবাদিকের সাহায্যে অতিরিক্ত ও বানোয়াট সংবাদ প্রচার করে পুলিশকে ব্রিবত করছেন।
এদিকে এ ব্যাপারে বক্তব্যের জন্য মুঠোফোনে সাংবাদিক ফারুককে পওয়া যায়নি। তবে সংবাদ সম্মেলনের পর এক ফেইসবুক পোষ্টে তিনি নিজেকে নির্দোষ এবং পুলিশ সুপারের বক্তব্যে সকল তথ্য এবং সত্য উঠে আসেনি দাবি করেছেন। সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাতসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।