আজ শুক্রবার (১৮ই আগস্ট) কোন বৃহৎ শক্তির হুমকিধামকিতে বাংলাদেশ ভয় পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায়, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি। যারা শান্তিপূর্ণ নির্বাচনে বাধা দিতে চায়, তাদের প্রতিহত করার আহবান জানান ওবায়দুল কাদের।
রাজধানীর টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি।
বিএনপিকে গণতন্ত্র হরণকারী ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। আগামি নির্বাচন দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই বলেও জানান ওবায়দুল কাদের।