আজ শুক্রবার (১৮ই আগস্ট) সরকার বিরোধী আন্দোলন নসাৎ করতে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানকে জড়িয়ে ক্ষমতাসীন দলের নেতারা বক্তব্য দেয়া শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে দেশ গভীর সংকটে পড়েছে। দেশ রক্ষায় পাড়া-মহল্লায় সকলকে এক দফার আন্দোলন সফল করতে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এসময় হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব।