বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গোমস্তাপুরে বিষাক্ত সাপে কেটে গোয়ালা নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-১১ ২৩:৫৭:৪৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়  বিষাক্ত সাপের কামড়ে ভীম কুমার ঘোষ(৩২) নামে একজন গোয়ালার মৃত্যু হয়েছে। তিনি বাঙ্গাবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সন্তোষপুর গ্রামের আনন্দ ঘোষের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার(১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে গ্রামের  হটাৎপাড়া এলাকার কোপড়া বিল নামক জলাশয়ের পাশে জমিতে ঘাষ কাটছিলেন ভীম। এ সময় তাঁর ডান পায়ের হাঁটুর নীচে  সাপে কামড় দিলে তিনি বাড়ি ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক ভীমকে মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 


এ জাতীয় আরো খবর