সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

বাবার ক্লিনিকের দায়িত্ব নেওয়া হলো না ঢাকা মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী জয়া কুন্ডের

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-০৮-১৯ ১২:০৭:৫৮
ফুলবাড়ীগেট প্রতিনিধি. খুলনার খানজহান আলী থানাধিন ফুলবাড়ীগেট এলাকার করোনাকালীন চিকিৎসাসেবা দিয়ে এলাকার অত্যান্ত জনপ্রিয় ডাক্তার গিরিন্দ্রনাথ কুন্ডের স্বপ্ন ছিল মেয়েকে ডাক্তার বানিয়ে মানবসেবায় আত্মনিয়োগে তার নিমার্ণাধিন ক্লিনিকের দায়িত্ব দিবেন তাকে। স্বপ্ন বাস্তবায়নে তার তিনটি সন্তানের মধ্যে একমাত্র কন্যা সন্তান জয়া কুন্ড দেশের সুনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেলে ও তাকে মেডিক্যালে পড়ানো জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন। অত্যান্ত শান্ত নম্্রভদ্র মেডিক্যালের শেষ বর্ষের(এমবিবিএস প ম বর্ষ)মেধাবী শিক্ষার্থী জয়া কুন্ডের জীবনে হঠাৎ করে তীব্র হতাশা(ডিপ্রেশন) নেমে আসে। নানা বিধ হতাশা থেকে নিজেকে মুক্তির জন্য রেছে নেয় আত্মহত্যার পথ। ১৬ আগস্ট বুধবার সকাল পৌনে ১১টায় সে ডা. আলিম চৌধুরী ছাত্রী নিবাসের তার কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জয়া। এর আগে সে তার মায়ের মোবাইলে এবং রুমমেট প্রিয় বন্ধবী লাবনীর মোবাইলে ক্ষুদেবার্তা আই লাভ ইউ মেসেজ পাঠিয়ে ফোনটি বন্ধ করে দেয়। জয়ার মৃত্যুর খবর মুহুর্তে মধ্যে ছড়িয়ে পড়লে সহপাঠী-বন্ধু বান্ধবী,স্বজদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার ছোটবেলার স্কুল, কলেজের বন্ধু বন্ধুবীদের অনুরোধ জয়ার মরদেহ বুধবার রাতে খুলনায় আনা হলে সেখানে কান্নাররোল পড়ে যায়। সহপাঠী-স্বজনসহ সর্বস্থরের মানুষের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। এক নজর দেখানোর পরই রাতে তার গ্রামের বাড়ী মাগুরাতে নিয়ে যাওয়া হয়। গতকাল ১৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায তার শেষকৃত সেখানে অনুষ্ঠিত হয়। পুলিশ ও জয়া কুন্ডের সহপাঠীরা জানায়, ডা. আলিম চৌধুরী ছাত্রী নিবাসের ৪৫নং কক্ষে জয়া কুন্ড, পৃথুলা রায় ও লাবনীর সাথে থাকতেন। গত ১৬ আগস্ট সকাল ১০টায় পৃথুলা রায় ও লাবনী পর্যায়ক্রমে ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে গেলে রুমে জয়া একা থেকে যায়। সকাল সাড়ে ১০টার দিকে জয়া তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে বান্ধবী লাবনী এবং তার মাকে মোবাইলে আই লাভ ইউ লিখে মেসেজ পাঠিয়ে ফোনটি বন্ধ করে দেয়। বিষয়টি তাদের সন্দেহজনক হলে জয়ার মোবাইলে ফোনে চেষ্টা করে না পেয়ে দ্রুত তার রুমে ছুটে যায় রুমমেটসহ সহপাঠীরা। এ সময় তার দরজা বন্দ এবং ঘরের ছিলিং ফ্যানের সাথে গলায় ফাস দিয়ে ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায । সুত্র জানায়, জয়া বেশ কিছু দিন পারিবরিক এবং একান্ত নিজস্ব সমস্যা ছাড়াও বেশি কিছু সমস্যায় ভুগছিল। এ বিষয়ে বিভন্ন জাযগায় তার কাউন্সিলিং হচ্ছিল। মৃত্যুর দুই দিন আগে তার মা তাকে একজন নতুন চিকিৎসক দ্বারা কাউন্সিলিং করেন। তার মা খুলনাতে চলে গেলে বুধবার সকালে যখন তার রুমমেটরা যখন ক্লাসে চলে যায় এ সুযোগে সে আত্মহত্যার পথ বেছে নেয়। তার আত্মহত্যার বিষয়ে নিয়ে বন্ধু-সহপাঠীসহ স্বজনদের মাঝে নানা গুঞ্জন রয়েছে। এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক এস এম এলিস মাহমুদ বলেন, আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক ভাবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা জানতে পারেনি। তবে তিনি বেশ কিছু দিন তিনি তিব্র হতাশায় ভুগছিল বলে তার সহপাঠীদের কাছে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এ জাতীয় আরো খবর